হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম অপর্ণা চক্রবর্তী। তিনি জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজের শিক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।

স্থানীয় ও আত্মীয় স্বজনরা জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবসত বাড়ির ছাদ থেকে পড়ে যায় অর্পিতা। তখন আত্মীয় ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটায় সে মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, লাশ মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে নিকট হস্তান্তর করা হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী