হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি। রোববার দিবাগত রাতে উপজেলার বস্তাবর বিওপির বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলো সেলিমপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে তৌহিদুল ইসলাম (৩২) ও ফরিয়াদ হোসেনের ছেলে হাবিবুর রহমান (৪২)। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি আরও জানান, বস্তাবর বিওপির কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বলরামপুর গ্রামের পাকা রাস্তার ওপরে আসামিদের ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। আটক আসামিদের মালামালসহ ধামইরহাট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি তৎপর অবস্থায় রয়েছেন বলেও জানানো হয়।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান