হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাই সীমান্তে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীতে মাছ ধরার সময় ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। রোববার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত এলাকার একটি খালে মাছ ধরার তাদের ধরে নিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

বিএসএফের হাতে অপহৃত ব্যক্তিরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মুকুল, মোশারফের ছেলে আলিস, ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।

স্বজনরা জানান, বাড়ির পাশেই সীমান্ত এলাকার একটি খালে মাছ ধরতে যায় তারা। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।

এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য