হোম > সারা দেশ > রাজশাহী

বিকাশে যাচ্ছে টাকা, ট্রলিতে যাচ্ছে ফসলি জমির মাটি

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে রাতের আঁধারে ফসলি জমি কেটে সয়লাব করা হচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে এই অপকর্ম করে যাচ্ছে একশ্রেণির মাটি খেকো চক্র।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বৃ-রায়নগর প্রাইমারি স্কুলের পাশে সালাম এবং নজরুলের ১৮ বিঘা ফসলি জমি কেটে মাটি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাতভর ভেকু দিয়ে এই মাটি কেটে ট্রাক, ট্রলি, ট্রাক্টরে করে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে।

বাঘলবাড়ী গ্রামের মোক্তার হোসেনের ছেলে গোলজার হোসেন এবং মনির তত্ত্বাবধানে ফসলে জমির টপসয়েল কেটে বিক্রি করা হলেও কারো কোন কর্ণপাত নেই। রাতভর অবৈধ মাটি টানা যানবাহন বিকট শব্দে পরিবেশ দূষণ হচ্ছে।

একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, স্থানীয় দলীয় নেতাদের ইন্ধনে গোলজার গং প্রশাসনসহ বিভিন্ন জায়গায় যুক্তিমাফিক বিকাশের মাধ্যমে ১ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দীর্ঘদিন ধরে এই কর্মকান্ড চালিয়ে আসছে।

এ ব্যাপারে মাটি কাটার মূলহোতা গোলজার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল সংযোগ বন্ধ থাকায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, খুব শিগিরই ফসলি জমি কেটে বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

এদিকে উপজেলার ছাইকোলা, নিমাইচরা, হরিপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভেকু দিয়ে অবাধে ফসলি জমির টপসয়েল বিক্রির মহোৎসব শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি