হোম > সারা দেশ > রাজশাহী

‘গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সদস্যই হবে বড় শক্তি’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরাতনদের সক্রিয় করাই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, যাতে দল আরও সুসংগঠিত হয়।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলকে সুসংগঠিত রাখতে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা জনগণের দল, আমাদের শিকড় এই দেশের মাটিতে। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো.মফিজ উদ্দিন মাস্টার।

এ সময় আরও বক্তব্য রাখেন,দূর্লভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন,অধ্যাপক মো. আব্দুল্লাহ, বিনোদপুর কলেজের প্রভাষক মইন উদ্দিন,শিবগঞ্জ স্নাতক বিদ্যালয়ের প্রভাষক মামুন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব ওয়াদুদ।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বেলাল-ই-বাকি ইদ্রিশী আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে পুরোনো সদস্যদের ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে শিবগঞ্জে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতারা।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী