হোম > সারা দেশ > রাজশাহী

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াত প্রার্থীর এনসিপিকে সমর্থন

দলীয় আদেশে প্রার্থিতা প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল–আশুগঞ্জ) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।

১০ দলীয় জোটের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

জোট নেতাদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন একটি।

১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আমার দেশকে বলেন, এই নির্বাচনি এলাকা থেকে একসময় আমার নানা মুফতি ফজলুল হক আমিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে জোট করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, আমি ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।

তিনি আরও বলেন, যারা রাজনীতিকে সহিংসতা ও কৌতুকের মঞ্চে পরিণত করেছে, জনগণ এবার ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে। জনগণ পুরোনো রাজনৈতিক সংস্কৃতি পরিহার করে পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত রাজনীতি প্রত্যাশা করছে।

জোটের প্রতি আস্থা রেখে মাওলানা মোবারক হোসাইনের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তকে সরাইল ও আশুগঞ্জবাসী ইতিবাচকভাবে দেখছে বলেও তিনি মন্তব্য করেন।

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়ায় ছয় বছরেও চালু হয়নি গ্রামীণ মার্কেট

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা রক্তাক্ত জখম

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ