হোম > সারা দেশ > রাজশাহী

মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক পারাপার হতে গিয়ে বাস চাপায় মনসুর রহমান (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ‘রাজকীয় পরিবহন’ হাজিরহাট এলাকায় দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মনসুর রহমান। এ সময় বাসটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মনসুর বড়াইগ্রাম উপজেলার ভিটা কাজিপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত গোলাম সারোয়ারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে। বাসটি আটক আছে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু