হোম > সারা দেশ > রাজশাহী

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

মীর শাহে আলম ইস্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের এলাকার নামকরণ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত ও মোকামতলা এলাকার চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানা।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ উপজেলার নবগঠিত মীরবাড়ী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান। একই উপজেলার মোকামতলা এলাকায় স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

এছাড়া সীমান্ত ইউনিয়ন পরিষদে শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দিগন্ত ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং ইউনিয়ন পরিষদের দৈনন্দিন সেবা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্ট এলাকায় ইউনিয়নগুলোর নামকরণ ও প্রশাসনিক কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কিছু বিতর্ক ও আলোচনা চলমান রয়েছে। এ পরিস্থিতির মধ্যেই প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু