হোম > সারা দেশ > রাজশাহী

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে দিয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে টাঙানো হয়েছে পাবনা- ৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) জামায়াতের প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনি বিলবোর্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাসে গিয়ে দেখা যায় ‘অপ্রতিরোধ্য চাটমোহর’র সামনে দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙানো হয়েছে।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।

বিলবোর্ড স্থাপনের ব্যাপারে চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুল হামিদ আমার দেশকে জানান, এটাতো অল্প কয়েক দিনের ব্যাপার। তারপরও যেহেতু আপত্তি এসেছে আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী কোনো স্থানে স্থাপনের ব্যবস্থা করবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এ ব্যাপারে জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদীতে অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না