হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আ.লীগের এসব নেতাকর্মী জুলাই বিপ্লবে দায়ের হওয়া রাজনৈতিক বিভিন্ন মামলার আসামি।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশার শেখ (২৭), তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকার সোনা মিয়ার ছেলে, ঠনঠনিয়া এলাকার দেওয়ান সারোয়ার এর ছেলে ও ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দুলাল হোসেন (৫৫), কামারগাড়ী এলাকার মৃত হাসেন আলীর ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদুন্নবী রাসেল (৪৫), সদরের খামারকান্দী এলাকার মাহফুজুর রহমানের ছেলে ও আ.লীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান (৩৫), মাটিডালী করতোয়া আবাসিক ফকিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে ও আ.লীগের সক্রিয় সদস্য রিমন রহমান কাঞ্চন (২৩)।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য