হোম > সারা দেশ > রাজশাহী

এবার তরুণ ভোটাররাই হতে পারেন গেমচেঞ্জার

সবুর শাহ্ লোটাস, বগুড়া

বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার তরুণ ভোটাররাই হতে পারেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের গেমচেঞ্জার। জেলার আসনগুলোতে দেড় লাখ নতুন ভোটার এমনটাই ভাবছেন। নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন তারা। এজন্য তরুণ ভোটারদের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। বিএনপি ও জামায়াতসহ অন্য দলগুলো তাদের নিজেদের দিকে ভেড়াতে বেশ তৎপর হয়ে উঠেছেন। দিচ্ছেন নতুন নতুন প্রতিশ্রুতি। আসন্ন নির্বাচনে নতুন ভোটাররা যে বড় ফ্যাক্টর হতে পারেন এ নিয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলেও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণরা জানান দিচ্ছেন তাদের মতামত।

জেলার ১২টি উপজেলা ৭টি পৌরসভা, ১০৯টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ এবং নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন। এছাড়া হিজড়া ভোটার ৪২ জন।

২০২৪ সালে মোট ভোটার ছিল ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। সে হিসাবে নতুন ভোটার মোট ১ লাখ ৫১ হাজার ৬৮ জন। যুক্ত হওয়া এই ভোটারদের বড় অংশই তরুণ ভোটার। এবারের নির্বাচনে বগুড়ায় আসনগুলোতে তারাই হয়ে উঠতে পারেন বড় গেমচেঞ্জার বলে জানিয়েছেন নতুন ভোটাররা।

বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ৫৫ হাজার ১০৯ । নতুন ভোটার হয়েছে ১৬ হাজার ৩৫৩ জন। বগুড়া-২ এ ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৮০৩ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ২৬ হাজার ১৮৬ জন । নতুন ভোটার ১৩ হাজার ৬১৭ জন।

বগুড়া-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৫৪০ জন। ২০২৪ সালে ছিল ৩ লাখ ২৪ হাজার ৪২৭ জন । নতুন ভোটার ৭ হাজার ১১৩। বগুড়া-৪ এ ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৭১৪ জন । ২০২৪ সালে ছিল ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। নতুন ভোটার ১২ হাজার ২০০ জন।

বগুড়া-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৬১ হাজার ৬৩ জন । ২০২৪ সালে ছিল ৫ লাখ ৪০ হাজার ৬৮ । নতুন ২১ হাজার ৯৫ জন ভোটার। বগুড়া-৬ এ আসনে ভোটার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন । ২০২৪ সালে ছিল ৪ লাখ ২৮ হাজার ৪২ জন। নতুন ভোটার ২১ হাজার ১১০ জন। বগুড়া-৭ আসনে ভোটার ৫ লাখ ৩১ হাজার ৮৮৪ জন। ২০২৪ সালে ছিল ৫ লাখ ১২ হাজার ২৫৮ জন ভোটার । নতুন হয়েছে ১৯ হাজার ৬২৬ জন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম বলেন, প্রার্থীর শিক্ষাগত ও চারিত্রিক যোগ্যতা বিচারে ভোট দেব। যারা মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতিবিরোধী অবস্থান নেবে, তাদের বাক্সেই ব্যালট ফেলব।

কাহালুর নারী ভোটার সুমাইয়া আক্তার ইতি বলেন, অবহেলিত কাহালুর উন্নয়ন এবং নারীদের শিক্ষার মান বৃদ্ধিতে যারা কাজ করবে তাদের ভোট দিতে চাই।

শাজাহানপুরের ফুলতলা মাদরাসা ছাত্র মো. আকিবুল বলেন, দেশের কল্যাণের জন্য ভোট দিতে চাই। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের কল্যাণে অংশীদার হতে চাই।

মালতীনগরে রিপন মোহন্ত বলেন, দেশে সুশাসন ও খাদ্য নিরাপত্তা জোরদারের দাবি জানাই। খাদ্যের মান ও দাম যেন ঠিক থাকে। এজন্য ভোট দিব।

নন্দীগ্রামের কলেজ ছাত্রী আফিয়া জাহান, নূরী, সীমা ও জোবাইদা বলেন, শিক্ষাসহ সব মৌলিক চাহিদার কথা মাথায় রেখে বগুড়াকে কল্যাণমুখী ও গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণে ভোট দেওয়া জরুরি মনে করছি। এবারে প্রথমবার ভোট দিতে পারব জেনেই আনন্দ লাগছে। পছন্দের প্রার্থীকেই ভোট দেব।

তরুণ ও নতুন ভোটারদের বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হাছানাত আলী বলেন, এবার বগুড়ায় নতুন ভোটাররাই ফ্যাক্ট হতে পারেন। কেননা গত ১৮ বছর এসব ভোটার ভোট দিতে পারেনি। বগুড়ায় বাড়ি হওয়ার কারণে এই জেলার নাম শুনলেই চাকরি-পদোন্নতিবঞ্চিত ছিল তারা। সে কারণে তরুণ ভোটারদের পাশাপাশি যাদের ৩০ বছর হয়েছে তারাও প্রথমবারের মতো এবার ভোট দেবে। সে ক্ষেত্রে এ অংশটি জয়-পরাজয়ের বিরাট ফ্যাক্টর হতে পারে।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু বলেন, এবারের নির্বাচনে প্রচারে তরুণ ও নতুন ভোটারদের ক্যাম্পিং বেশি চোখে পড়ছে। এরাই আগামীতে ভোট বিপ্লব ঘটাবে।

ধুনট সোনালী ব্যাংকের ভেতর টাকা খোয়ালেন আরো এক গ্রাহক

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক উদ্বেগজনক

ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে ভোটের পরিবেশ: জাহিদুল ইসলাম

বিএনপি প্রার্থীসহ ৪০ নেতার আগাম জামিন

যত ষড়যন্ত্রই হোক বিএনপিই সরকার গঠন করবে: দুলু

জামায়াতের ২৫ এমপি প্রার্থীর পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

চাঁপাইনবাবগঞ্জে ১১৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

দাঁড়িপাল্লার সমর্থনে নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল পথযাত্রা

নবাবগঞ্জে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে