হোম > সারা দেশ > রাজশাহী

বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধে যানজট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: আমার দেশ।

রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জানুয়ারি) বিকেলে বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী এতথ্য নিশ্চিত করেছেন। পরে দুর্ঘটনার সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেনশিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম(২২)। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। নিহত অপর দুই জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুর্ঘটনা-কবলিত অটোরিকশাটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী রাজকীয় নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাকি দুইজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-–নাটোর মহাসড়ক অবরোধ করে ও বেলপুকুর থানার ওসিসহ পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধো করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী জানান, ‘খবর পাওয়ার সঙ্গে, সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে রাজকীয় নামের বাসটিকে আটক করি। ঘটনাস্থলটি বেলপুকুর থানা এলাকার ভিতর হওয়ায় আমরা সেখান থেকে চলে আসি।

খবর পেয়ে রাজশাহী মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার