হোম > সারা দেশ > রাজশাহী

ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাওয়ে পুলিশের বাধা ও ধাক্কাধাক্কি

আতিকুর রহমান নগরী

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। এতে করে হাইকমিশন পর্যন্ত পৌঁছাতে পারেনি বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার দুপুরে লং মার্চ শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় পুলিশ।

এ সময় বিক্ষোভকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক হাই কমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার পর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই হাই কমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি।

এর আগে সকাল থেকে ভদ্রা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়াও হাই কমিশনের কার্যালয়ের অদূরে সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। এর ফলে বিক্ষোভকারীরা বাসভবন পর্যন্ত যেতে পারেননি। এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর আহ্বানে নগরীর ভদ্রা মোড় থেকে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় পর্যন্ত এই লং মার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ জানান, কয়েকজন ভারতীয় সহকারী হাই কমিশনের দফতর ঘেরাও করতে যায়। তবে পুলিশ তাদের সেটা করতে দেয়নি।

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ঝড়-বৃষ্টিতে সবজি আবাদের ব্যাপক ক্ষতি, বাজারে চড়া দাম

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রা. বিদ্যালয়

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়