হোম > সারা দেশ > রাজশাহী

৩৫ বছর পর বগুড়া পেতে যাচ্ছে মন্ত্রিত্বের স্বাদ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বগুড়া পেতে যাচ্ছে মন্ত্রীত্বের স্বাদ। বগুড়া-০২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মীর মীর শাহে আলম হতে যাচ্ছেন নবগঠিত সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আজ বিকালে তিনি এই শপথ নিবেন বলে জানা গেছে। এর আগে আজ মঙ্গলবার সকালে তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নেন

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং তাঁর নির্বাচনি এলাকা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

দীর্ঘকালীন আক্ষেপ ঘুচিয়ে প্রতিমন্ত্রী পেতে যাচ্ছেন বগুড়াবাসী। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বগুড়া-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ (মঙ্গলবার) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনি ফলাফলে বগুড়া সদরে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর বগুড়াবাসী আর মন্ত্রীত্বের স্বাদ পাননি। এটা নিয়ে সবারই আক্ষেপ ছিল। সেই আক্ষেপ থেকে বগুড়াবাসী মুক্তি পেল বলে আমার দেশকে জানান বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের নবনির্বাচিত কমিটির শপথ

বগুড়ায় রাইস মিল মালিককে নৃশংসভাবে হত্যা, ৩টি ট্রান্সফরমার লুট

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন