হোম > সারা দেশ > রাজশাহী

লালমনিরহাট-১ আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ, পুনর্গণনার দাবি

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ছবি: আমার দেশ।

লালমনিরহাট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ভোট গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনি সংশ্লিষ্ট আসনের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জগতবের ইউনিয়ন, জোংড়া ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন এবং পাটগ্রাম পৌরসভা এলাকার বিভিন্ন কেন্দ্রে গণনায় গুরুতর অনিয়ম হয়েছে। বিশেষ করে বিকাল সাড়ে ৫টার পর থেকে একাধিক কেন্দ্রে ফলাফল প্রদানে গড়িমসি ও গণনায় কারসাজির ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ঘোষিত ফলাফলের সঙ্গে প্রিজাইডিং অফিসারের গণনাপত্রের অসঙ্গতি রয়েছে। অনেক কেন্দ্রে চূড়ান্ত ফলাফলে ব্যালটের পূর্ণ হিসাব প্রতিফলিত হয়নি বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন। ফলাফল ঘোষণার আগে ও পরে তথ্যে হেরফের এবং ওভাররাইটিংয়ের ইঙ্গিত পাওয়া গেছে বলেও তার দাবি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে একটি বাতিল ভোটও না থাকা অস্বাভাবিক এবং এটি পরিকল্পিত কারসাজির অংশ হতে পারে। কিছু প্রিজাইডিং অফিসারের পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন তিনি। এছাড়া বহু কেন্দ্রে ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন।

আনোয়ারুল ইসলাম রাজু জানান, নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং ১৩৭টি কেন্দ্রের গণনা সিটের ফটোকপি প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক লালমনিরহাট বরাবর দাখিল করা আবেদনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কাস্টিং ভোট পুনর্গণনার অনুরোধ জানানো হয়েছে। পুনরায় ভোট গণনা করা হলে প্রকৃত ফলাফল পরিবর্তিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি নেতাকর্মীদের ডিসি অফিস ঘেরাও-বিক্ষোভ

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত, সব আসনে জয়ী বিএনপি

ভোট কম পাওয়া নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বগুড়া সাতটি আসনেই বিএনপির জয়জয়কার

নওগাঁয় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত জয়ী

পাবনা-৩ আসনে জামায়াতের মাওলানা আলী আছগার বিজয়ী

জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না

রাজশাহী-৫ আসনে ধানের শীষের নজরুল ইসলাম জয়ী

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বিজয়ী

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত