হোম > সারা দেশ > রাজশাহী

রায়গঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় চোর সন্দেহে পিটিয়ে ইকবাল হাসান ওরফে ইউসুফ (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

নিহতের বাবা মো. আব্দুর রশিদের অভিযোগ, ৩ অক্টোবর রাতে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় বুদ্ধ মিয়া, আলাউদ্দিন ও আব্দুস সোবাহানসহ কয়েকজন ইকবালকে চোর সন্দেহে লোহার রড ও প্লাস দিয়ে বেধড়ক পিটিয়ে বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ইকবাল ভুলবশত একটি গাড়িতে শুয়ে পড়লে স্থানীয়রা তাকে চোর ভেবে নির্যাতন করে। ঘটনার পর ধামাচাপা দিতে আসামিরা টাকার প্রলোভন দেয় বলেও অভিযোগ করেছে নিহতের পরিবার।

সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ঘটনার পরপরই মামলা নেয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম