হোম > সারা দেশ > রাজশাহী

খাসি বলে ঘোড়ার মাংস বিক্রি করে আটক ২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে খাসি বলে ঘোড়ার মাংস বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত দুই ব্যবসায়ী হলেন- সালমান (২৫) ও তৌহিদ (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধরমোকাম গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের রোস্তম সরকারের বাড়ির কাছে গিয়ে কাটাকাটির শব্দ পেয়ে বাড়ির ভিতরে গিয়ে দেখতে পাই ঘোড়া জবাই করে মাংস কাটছে। এসময় চিৎকার দিয়ে এলাকাবাসীকে ডাকলে শাহজামাল মিস্ত্রির ছেলে আব্দুর রাজ্জাকসহ ৪ থেকে ৫ জন পালিয়ে গেলেও সালমান ও তৌহিদকে ধরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

এলাকাবাসী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত বিভিন্ন হোটেলে খাসির গোস্ত সরবরাহ করে আসছিল ওই দুই ব্যবসীয়। আটককৃতরা পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, আমি শুনেছি। কাজটি মোটেও ঠিক হয়নি, কারণ ঘোড়ার মাংস খাওয়া একজন মুসলমান জন্য হারাম। ভবিষ্যতে যেো কেউ এমন কাজ না করতে পারে সকলকে সতর্ক থাকতে হবে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমি শোনার পরপরই পুলিশ পাঠিয়ে দুইজনকে ঘোড়ার মাংসসহ থানায় নিয়ে এসেছি।

সিরাজগঞ্জে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

দাম বেশি রাখার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জে ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি