হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ইসলামী আন্দোলনের সাবেক জেলা সভাপতির জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার ছয়জন অনুসারী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে শহরের মাদরাসা মোড়ে নাটোর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও সদরের এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

এসময় অ্যাডভোকেট আমেল খান চৌধুরী বলেন, সুদ ঘুষ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আশায় জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে তার অনুসারীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নাটোর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকালে ইসলামী আন্দোলনের ( চরমোনাই) সাবেক জেলা সভাপতি এ্যাডভোকেট আমেল খাঁন চৌধুরী তার অনুসারী সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ছয় নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তিনি আরো বলেন, যোগদানকারী নেতাকর্মীরা জানিয়েছেন, দেশে সুদ ঘুষ, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও বলেন , আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে বলেও অঙ্গীকার করেছেন।

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নওগাঁয় মিতু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন, আটক ৪

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ