হোম > সারা দেশ > রাজশাহী

বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর, ট্রাক কেড়ে নিলো প্রাণ

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শহরের বাইপাসে নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন ও তার স্ত্রী বিলকিস বানু।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্ত্রীকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আফাজ। পথে খলিশাকুড়ি এলাকায় মজুমদার অটোরাইস মিলের সামনে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষে লাশ দুটি থানায় আনা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী