হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই জামায়াত নেতার মধ্যে মারামারি

আমার দেশ অনলাইন

রাজশাহী নগরীতে মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতা ও তাদের সমর্থকদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এক পক্ষের দোকানঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষে জড়িত পক্ষ দুটি হলো মো. মমিনুল ইসলাম মোনা গ্রুপ ও রাশেদুল হাসান পারভেজ গ্রুপ। পারভেজ রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে মোনা ওই দলের একজন কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে—এমন শর্ত নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আরএমপির মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেছেন, একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে মূলত ওই দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এটি আসলে জামায়াতের দুই পক্ষের কোনো বিষয় নয়। তাদের ব্যক্তিগত সমস্যা কখনো সাংগঠনিক সমস্যা হতে পারে না।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেছেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী