হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিথর হলেন মা-মেয়ে

বগুড়া অফিস

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপ‌জেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী রোখসানা খাতুন ও তার তিন বছরের মেয়ে রাহিমা খাতুন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, দুপুরে বাবার বাড়ি বেড়াগ্রাম থেকে মেয়েকে নিয়ে অটোভ্যানে চড়ে স্বামীর বাড়ি যাচ্ছিলেন রোখসানা। পাকরাইল এলাকায় পৌঁছালে তাদের ভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মা-মেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।

গুরুতর অবস্থায় রোখসানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক ও সহকারী। এ সময় ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন