হোম > সারা দেশ > রাজশাহী

‎নকল দুধ ও ঘি কারখানায় অভিযান, সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

‎পাবনার ফরিদপুরে ইউরিয়া, ডিটারজেন্ট, ডালডা, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে নকল দুধ ও ঘি তৈরির অপরাধে তিনটি দুগ্ধ উৎপাদনকারী ও সংগ্রহকারী প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (৯ মার্চ ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডেমরা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক, ভেজাল ডালডা ও পাউডার জব্দ করে তা ধ্বংস করা হয়।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ডেমরা কেয়া ডেইরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। অভিযানকালে সেখানে ক্ষতিকর ডিটারজেন্ট পাউডার এবং হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে নকল দুধ তৈরির প্রমাণ পান সংশ্লিষ্টরা। এ সময় কেয়া ডেইরি স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা কেয়াকে নকল দুধ তৈরির দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

‎একই সময় আমিনা ডেইরি এবং প্রিমিয়াম ফোর্সে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধ সংরক্ষণ করার দাযে আমিনা ডেইরীকে ৩০ হাজার ও প্রিমিয়াম ফুডকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন বলেন, ভেজাল দুধ ও ঘি তৈরির গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অপরাধ প্রমাণিত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন