হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকালে দোলং-এর বাড়িতে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে স্কুলশিক্ষক ফরহাদ নাসিম লাভলু জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তার বাবা।

সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইগ্নাসিউজ গমেজ (ইনু মাস্টার) জানান, শুক্রবার বাদ জুমা পৌর সদরের দোলং মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে প্রথম জানাজা এবং তার গ্রামের বাড়ি ছাইকোলা ইউনিয়নের চরনবীন গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩