হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকের ধাক্কায় খাদে বাস, প্রাণ গেল সেনা সদস্যের

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে আল মামুন নামে ২৬ বছর বয়সী সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল আরপি স্পেশাল বাস। ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা শাহ সিমেন্টের একটি ট্রাক। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই মামুন মারা যান। লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন