হোম > সারা দেশ > রাজশাহী

দাম বেশি রাখার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে সিমেন্টের দাম বেশি রাখার প্রতিবাদ করায় আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তরিকুল ইসলাম নামে ১জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কদিমচিলান বাজারে মেসার্স সরদার ট্রেডার্সে সিমেন্ট কিনতে যান আব্দুস সামাদ। বাজারমূল্যের চেয়ে দাম বেশি রাখার প্রতিবাদ করলে দোকান মালিক রুহুল আমিন ও তার ভাই তরিকুল ইসলামসহ কয়েকজন মিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

নিহতের বাবা মোমিন মন্ডল বলেন, আমার ছেলে অন্যায়ের প্রতিবাদ করছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, মারামারির ঘটনায় ইতিপূর্বে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তরিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

শিবগঞ্জে ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী