হোম > সারা দেশ > রাজশাহী

নারী ইউপি সদস্যকে গলাটিপে হত্যা, সেই যুবদল নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন (৪৫) হত্যা মামলায় স্বামী যুবদল নেতা আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আব্দুল আলিম শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া বাজার থেকে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

নিহত ইউপি সদস্য পিয়ারা খাতুন শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ইউপি সদস্য পিয়ারা খাতুন প্রথম স্বামীকে তালাক দিয়ে যুবদল নেতা আলিমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত ২৭ নভেম্বর রাতের কোন এক সময় যুবদল নেতা আলিম তার স্ত্রী পিয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে পালিয়ে যায়।

২৮ নভেম্বর দুপুরে পুলিশ ইউপি সদস্যের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় র‌্যাব যুবদল নেতা আব্দুল আলিমকে গ্রেপ্তার করে।

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু