হোম > সারা দেশ > রাজশাহী

দিনভর আন্দোলন, স্কুলে ঢুকতেই শুরু হয় ছাত্রীদের চুলোচুলি

বগুড়া অফিস

বগুড়া শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেনের অপসারণের দাবিতে দিনভর আন্দোলন করেছে ছাত্রীরা।

রোববার দুপুর ১২টা থেকে সড়কে অবস্থান নেয় তারা। তবে আন্দোলন শেষে স্কুলে ঢুকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে তারা। এতে চুলোচুলি ও হাতাহাতিতে ২০ জন আহত হয়েছে।

এছাড়া প্রধান শিক্ষককে অবরুদ্ধ করা হয়েছে। তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানা গেছে, ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে সেশন ফি বাড়ানোর প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে দুপুরে সড়কে নামে ছাত্রীরা। একপর্যায়ে সড়ক আটকে তারা বিক্ষোভ-মিছিল করে। বিকেলে ছুটির আগে স্কুলে ঢুকলে দুই ভাগে বিভক্ত হয়ে যায় শিক্ষার্থীরা। একপর্যায়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে চুলোচুলি ও হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে দিনভর আন্দোলন করে স্কুলে ঢুকে বিভক্ত হয়ে মারামারিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন