হোম > সারা দেশ > রাজশাহী

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পাবনা

গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকা আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মো. নাদের বিশ্বাস (৫৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন।

তাকে পাবনা সদর উপজেলার ভাড়ারা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নাদের বিশ্বাস পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিজয় রামপুর গ্রামের মৃত ফকির বিশ্বাসের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের নেতা হিসেবে এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। একই সঙ্গে তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদে থেকে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করতেন।

পুলিশের গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ডিবির অভিজ্ঞ অফিসার বেনু রায় পিপিএম এর নেতৃত্বে দলটি বৃহস্পতিবার গভীর রাত থেকে নজরদারিতে রেখে শুক্রবার দুপুরে নাদের বিশ্বাসকে আটক করতে সক্ষম হয়।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সাঈদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী নৃশংস হামলা চালায়। ওই ঘটনায় ছাত্রনেতা নিহত হওয়ার পর হত্যাকাণ্ডের মামলা দায়ের হয়। মামলায় নাদের বিশ্বাসকে এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয়রা জানায়, নাদের বিশ্বাস সর্বহারা সংগঠন ও স্থানীয় সন্ত্রাসীদের মদদ দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তার গ্রেপ্তারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

ডিবি অফিসার বেনু রায় পিপিএম জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার পাশাপাশি আরও একাধিক নাশকতা, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান