হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় ছেলের কুড়ালের আঘাতে পিতা নিহত

উপজেলা প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বরাট গ্রামের তয়জল শেখের ছেলে আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, তাদের বাবা ও ছেলের মধ্যে তেমন ঝামেলা ছিল না। তবে ছেলে কাজ কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন। এ সময় ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। পরে ঘুম থেকে উঠে বাবার সাথে তর্কে জড়ায় মানিক। তর্কের একপর্যায়ে বাবার হাত থেকে কুড়াল নিয়েই তাকেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান।

পরে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও একপর্যায়ে পালিয়ে যায়। মালেক শেখের দুই ছেলে দুই মেয়ের মধ্যে মানিক বড়। মালেক পেশায় বাঁশ ব্যবসায়ী এবং কৃষিকাজে জড়িত।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি