হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষণের শিকার স্ত্রীকে তালাক, ভাতিজা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় চাচার ঘরের ভেতর চাচিকে ধর্ষণের মামলায় ভাতিজা বিপ্লব হোসেন বিদ্যুৎ (৩০) -কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিপ্লব হোসেন বিদ্যুৎ ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের আবুল হোসেন ওরফে বারিকের ছেলে। এর আগে শনিবার বিকেলে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই মেয়েটির (২৩) বাড়ি ধুনট সদরের চান্দারপাড়া গ্রামে। প্রায় ৫ বছর আগে পশ্চিম ভরণশাহী গ্রামে বিপ্লবের প্রতিবেশী চাচার সাথে মেয়েটির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। মেয়েটির স্বামী বগুড়া শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এ সুযোগে প্রায় এক বছর ধরে ভাতিজা বিপ্লব চাচার বাড়িতে গিয়ে চাচিকে বিয়ের প্রলোভনে প্রেম প্রস্তাব দেয়। কিন্ত মেয়েটি বিপ্লবের প্রেম প্রস্তাবে রাজী হয়নি।

এ অবস্থায় ১৮ জুন রাত পৌঁনে ২টায় মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামীর ঘর থেকে বের হয়। এসময় ওই ঘরের পাশে আগে থেকে অবস্থান নেয়া বিপ্লব হোসেন চাচিকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে সটকে পড়ে। ঘটনার সময় ওই ঘরে অন্য কেউ ছিল না। পরের দিন মেয়েটি তার স্বামীর কাছে রাতের ঘটনার বর্ননা করে। এতে মেয়েটির স্বামী ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারি শনিবার বিপ্লব হোসেন বিদ্যুতের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী