হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ আলী (৩০) এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। উপজেলার প্রাণপুর গ্রামে তার বাড়ি।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন। তবে পলাশের বিরুদ্ধে করা মামলাটিকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন এনসিপির স্থানীয় নেতারা। তাদের দাবি, বেসরকারি সংস্থায় চাকরির সময়কার বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোরে যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সাংগঠনিকব্যবস্থা নেওয়া হবে।

গত ১৯ সেপ্টেম্বর তানোরে পলাশকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পেছনে বেসরকারি সংস্থার সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধের বিষয়টি আলোচনায় আসে। তবে আগের বিরোধের সঙ্গে বর্তমান মামলার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন

নওগাঁয় বাসে আগুন, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

হাসিনার পাসপোর্ট পাওয়া কীভাবে বিবেচিত হচ্ছে, তা স্পষ্ট করতে হবে

৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়ন শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন