হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় নির্বাচনি মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

স্টাফ রিপোর্টার, বগুড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান।

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৬ বিজিবির অধিনায়ক জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্তসংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম।

তিনি বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকার দুটি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েনের করা হয়েছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁর সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।

​অধিনায়ক আরেফুল ইসলাম মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপির একজন কর্মীও জামায়াতে যোগ দেয়নি: তারেক রহমানের উপদেষ্টা

নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে মাকে হত্যা ছেলের

বিদ্রোহী প্রার্থী থাকলেও লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার

অপরিকল্পিত স্লুইস গেটে খরস্রোতা আত্রাইয়ের মৃত্যু

আচরণবিধি লঙ্ঘনে সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে আ.লীগ-বিএনপির ৬০ কর্মীর জামায়াতে যোগদান

ধানের শীষ যতবার দেশ চালিয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে: তারেক রহমান

‘সুনিশ্চিত বিজয়’ বানচালের ষড়যন্ত্র হচ্ছে: দুলু

যুব সমাজকে পরিকল্পিতভাবে মাদকের মাধ্যমে বিপথগামী করা হয়েছে