হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিখোঁজ বাংলাদেশি

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর নিখোঁজ রয়েছেন মোহাম্মদ লাল চান নামে এক বাংলাদেশি।

রোববার সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি।

এর আগে শনিবার রাতে সদর উপজেলার জোহরপুর সীমান্ত পিলার ১৬/৫ এর কাছ দিয়ে ভারত সীমান্ত অতিক্রম করেন তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি। এমনি তার কোনো খোঁজও মিলছে না।

স্থানীয়দের কাছ থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

স্থানীয়রা জানান, মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। অন্যরা ফিরে আসলেও লাল চান ফিরে আসেননি।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, স্থানীয়দের কাছ থেকে বিজিবি লালচানের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে। পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

তিনি আরো বলেন, জোহরপুর সীমান্তে শনিবার রাতে কোনো গুলির শব্দ শোনেনি বিজিবির টহল দল। কাজেই তার মারা যাওয়ার খবর সঠিক নয় বলেই মনে করছে বিজিবি।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী