হোম > সারা দেশ > রাজশাহী

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

রাজশাহী অফিস

উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট দিতে সকাল ৭টা থেকেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা অভিযোগের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে রাজশাহী-২ আসনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় শতশত মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। মুখে হাসি, ফুরফুরে মেজাজ আর একে-অপরের সাথে গল্পের ফুলঝুরি।

ভোটদান শেষে মন্তব্য জানান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সাবেক উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এমিরেটাস প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করলাম। খুবই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটদান কার্যক্রম চলছে। ভোট দিয়ে এসে বেশ ফুরফুরে লাগছে। সকলের কাছে অনুরোধ রাখব সকল ধরনের গুজব এবং সহিংসতা পরিহার করে ভোটপ্রদান করবেন।

ফাহমিদা চৌধুরী নামক এক নারী ভোটার বলেন, ভেবেছিলাম গত সময়ের মতো নির্বাচন হবে কিন্তু এবারের পরিবেশ অত্যন্ত ভালো। ভোট দিতে পেরে ভালো লাগছে। ভালোভাবে ভোটদান শেষ হোক সেই কামনা করি।

চলনবিলে বন্যা মোকাবিলায় নৌকা বানানোর ধুম

বগুড়ায় বিহারি আরিফ খুন, নেপথ্যে আধিপত্য বিস্তার

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড