হোম > সারা দেশ > রাজশাহী

বজ্রাঘাতে এক কৃষি শ্রমিক নিহত, আহত ৪

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রাঘাতে স্বাধীন হোসেন (২৬) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম রহমান সোনার। তার বাড়ি পশ্চিম পাটিচরা গ্রামে।

ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা স্বাধীনকে মৃত ঘোষণা করেন। স্বাধীন জমি চাষ করার মেশিন পাওয়ার টিলারের চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

আহত অপর ৪ জন হলেন, বাবুলাল মুর্মু, ফুলমনি, প্রণয় ও উইলিয়ামসন। তারা সবাই পশ্চিম পাটিচরা এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মাঠে কৃষি শ্রমিকরা কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে গভীর নলকূপের ঘরে (ডিপ

টিউবওয়েল) আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতের কবলে পড়েন তারা।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাধীন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন কৃষি শ্রমিক আহত হন।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন