হোম > সারা দেশ > রাজশাহী

অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন ও সানোয়ার উদ্দিনের ছেলে মোহাম্মদ রনি হোসেন। আহত হারুন অর রশিদ একই গ্রামের সমেশ প্রামাণিকের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, পাবনা থেকে একটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। চালা এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হারুনকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার