হোম > সারা দেশ > রাজশাহী

পাবনা-৩ আসনে তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) বিএনপির মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়েছে একদল নেতাকর্মী। এ দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিল বের করেন বিএনপির একদল নেতাকর্মী। মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বড়ালব্রিজ খেলার মাঠে সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে ‘বহিরাগত প্রার্থী’ বলে উল্লেখ করেন। তারা বলেন, আমরা বহিরাগত কোনো প্রার্থীকে মানব না। যদি তাকে দলের মনোনয়ন দিতেই হয়, তবে দেশের অন্য এলাকায় দেওয়া হোক। আসনটিতে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম কিংবা হাসাদুল ইসলাম হীরাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য দেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমদ শরীফ, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আকরাম আলী মাস্টার, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ আবু সায়েম প্রমুখ।

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী