হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতী (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), সরস্বতী (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রী (৫২), মো. সাত্তার (৬০), বাসরী (৫০), , ক্ষন্নশশী (৫০)।

এ ঘটনায় গুরুতর ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় আমিনুল ইসলাম ও রাজু জানান, ট্রাকটি (বগুড়া-ড-১১-২৬৭২) ধুনটের দিক থেকে আসছিল। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রণবীরবালা বসির পাগলার মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামে একজনকে চাপা দেয়। এরপর ২০০ গজ দূরে এসে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ট্রাকের ধাক্কায় পথচারী হানিফ ও ভটভটির যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় ২১ জন।

আহত ভটভটিযাত্রী হারান দৈনিক আমার দেশকে জানান, আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার