হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার শেরপুরে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে এক অটোরিকশাচালক নাহিদকে (২৫) মাথায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। অটোরিকশাচালক নাহিদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদাইশপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

নাহিদ দৈনিক আমার দেশকে জানান, পৌর শহরের ধুনট রোড থেকে একজন ছিনতাইকারী যাত্রী সেজে অটোরিকশায় উঠে। পরে উপজেলা সংলগ্ন এলাকায় এসে পিছন থেকে শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম দৈনিক আমার দেশকে বলেন, ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১