হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে যুবদল আহ্বায়কের নেতৃত্বে কৃষি ব্যাংকে হামলার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেনের বিরুদ্ধে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফৈলজানা শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় গুরুতর আহত ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ফৈলজানা ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য এবং ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ফৈলজানা শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যানেজারকে মারপিট করে লোকমান মেম্বার। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টারসহ কিছু আসবাবপত্র। ঘটনার পর থেকে ব্যাংকে সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

যুবদল চাটমোহর উপজেলা শাখার সদস্য সচিব ফারুক হোসেন জানান, ব্যাংকের ম্যানেজারকে মারপিটের ঘটনার সাথে লোকমান হোসেনের সম্পৃক্ততা থাকলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবদল খারাপ কাজকে কখনো প্রশ্রয় দেয় না, দেবেও না। আমরা দ্রুত এ ব্যাপারে দলীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে ইউপি সদস্য ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

চাটমোহর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী