হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় জামায়াত প্রার্থীর উপর আবারো হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ।

নওগাঁ-৫ ( সদর)আসনের জামায়াত প্রার্থীর গণসংযোগে আবারো বাধা দিয়েছে প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থীর কর্মীরা। সোমবার (৯ফেব্রুয়ারি) বেলা ১২টায় জামায়াতের পৌর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য কমিটির আহ্বায়ক জামায়াত নেতা অধ্যাপক মহিউদ্দিন।

সম্মেলনে বক্তব্য দিয়ে তিনি বলেন, আমাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের দ্বারা বারবার আমাদের প্রার্থী এস এম সায়েম বাধাগ্রস্ত হচ্ছেন। গতকাল (রোববার) সন্ধ্যায় হাসাইগাড়ী ইউনিয়নের গোটাই ব্রিজের নিকট আমাদের প্রার্থী নেতাকর্মীসহ গণসংযোগ করার সময় তারা এসে বাধা দেয়, আমাদের উপর চড়াও হয়।’

তিনি আরো বলেন, ঘটনার প্রেক্ষি থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এসে ওই এলাকার রাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

তিনি বলেন, ‘এর আগেও একই ইউনিয়নে আমাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছিল। সে ব্যাপারে আমরা মামলা করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আবেদন নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হওয়ার জন্য। আমরা কোনো সন্ত্রাস করি না এবং সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই।

এ সময় সম্প্রতি গঠিত জেলার ১১ দলীয় নির্বাচনী ঐক্য এর কমিটি ঘোষণা করা হয়। জামায়েত নেতা অধ্যাপক মহিউদ্দিনকে আহবায়ক ও এনসিপি নেতা ইসলাম ইসলাম তপুকে সদস্যসচিব করে ২৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার