হোম > সারা দেশ > রাজশাহী

বালুবাহী দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের হাতিবান্ধা এলাকায় দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক ট্রাকচালক নিহত ও হেলপার গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে অপর একটি বালুর ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১২৮৮) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যায়। অন্যদিকে গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন স্থানীয় এলাকাবাসী।

নিহত ট্রাকচালক পঞ্চগড় জেলার সদর থানার দলেয়াপাড়া গ্রামের ছাত্তারুল ইসলামের পুত্র মনির হোসেন (২৮)। আহত ট্রাকের হেলপার একই গ্রামের মন্তাজ মিয়ার পুত্র লায়ন হোসেন (২৫)।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে বলেন, ট্রাকচালকের সহযোগী লায়ন বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ট্রাকচালক মনিরের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক