হোম > সারা দেশ > রাজশাহী

নর্থবেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম উদ্বোধন আজ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

আখের মূল্য বৃদ্ধি করে আজ শুক্রবার উত্তরবঙ্গের অন্যতম ভারী শিল্প নর্থবেঙ্গল সুগার মিলসের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে।

সুগার মিল সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলসের ক্যাইন ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হবে।

এ মৌসুমে ২ লক্ষ মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬ দশমিক ৫০ চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়। ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৯৩তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে।

আখ মাড়াই মৌসুম শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। মাড়াই মৌসুমে আখের মূল্য কুইন্টালপ্রতি ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৬২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু