হোম > সারা দেশ > রাজশাহী

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী এম আকবর আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করার অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ২৭ জানুয়ারি দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (উপজেলা পরিষদ ডাক বাংলো, উল্লাপাড়া), সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য/ ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে—গত ২০ জানুয়ারি বেলা ৩টা থেকে মাগরিব পর্যন্ত উল্লাপাড়া উপজেলাধীন পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনার (এম আকবর আলী) সমর্থনে আপনার সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে আপনার সমর্থনে নির্বাচনি প্রচারণা করেন এবং মাইক দিয়ে উচ্চ আওয়াজে স্লোগান দেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরো উল্লেখ করা হয়—উপযুক্ত কারণে কেন আপনার (এম আকবর আলী) বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশ নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, তা আগামী ২৭ জানুয়ারি দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা