হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত থেকে এসব অস্ত্র উদ্ধার করেন ৫৯ বিজিবির সদস্যরা। এ তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, রাতে সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ও গুলি পাঠাচ্ছে ভারত— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় আজমতপুর সীমান্তে পরিত্যক্ত একটি ব্যাগে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন