হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় দুই ইট ভাটা বন্ধ ঘোষণা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যামাণ আদালত। বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকায় উপজেলার মেসার্স রয়েল এন্টারপ্রাইজ ও একতা ব্রিক ফিল্ডের যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া মেসার্স রয়েল এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা, একতা ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা এবং বিইএল নামক ইট ভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার ।এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী,পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মমিনসহ পুলিশ,আনসার ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার আমার দেশকে বলেন, অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ মোতাবেক ৩টি ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় দুটি ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড