হোম > সারা দেশ > রাজশাহী

বাসচাপায় কিশোরের মৃত্যু, আগুন দিলো ক্ষুব্ধ জনতা

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাসচাপায় কাওসার আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন।

সোমবার দুপুরে ছালাভরা বাজারের পশ্চিমে মেঘাই-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর ভোকেশনাল স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার মানিক পটল এলাকার কাশেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাওসার আলী সাইকেল যোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাজিপুর থানার ডিউটি অফিসার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. আমানত বলেন, নিহত কিশোরের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে বাসের চালক বা সহকারী কাউকেই আটক করা সম্ভব হয়নি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড