হোম > সারা দেশ > রাজশাহী

দেশের মানুষ ১৭ বছর কোনো ভোট দিতে পারেনি: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ ১৭ বছর কোনো ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের গুম, খুন, হত্যা, সন্ত্রাস, লুটপাটের রাজত্বের অবসান হয়েছে। দেশের দেড় হাজার ছাত্র জনতার বুকের তাজা রক্তে জাতি ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার বিষয়ে সকলকে সজাগ থাকবে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ সাক্ষর হলেও কিছু দল এখনো ষড়যন্ত্রের বীজ বপন করেই চলছে।এদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে।

দুলু বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে আপনারা হালকা করে দেখার কোন সুযোগ নাই। তাই এই নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে আপনেরা খেয়াল করেছেন এই জুলাই সনদ নিয়ে গতকালকেও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল কিন্তু কালকে জুলাই সনদে সই করেছে।

শনিবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর, পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলুু এ সব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াাজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য কাজী শাহ আলম,জেলা, শহিদুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও শ্রমিক নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নওগাঁয় মিতু হত্যার ৪০ দিন পর রহস্য উদঘাটন, আটক ৪

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় ৪৯৬ নারী পেলেন ফ্যামিলি কার্ড

বিএনপি নেতাকে ছাত্রদল নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ