হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে কোচের ধাক্কায় গৃহবধূ নিহত

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে কোচের ধাক্কায় শাহনাজ পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হামছায়াপুর কাঠালতলা ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেয়ে হুজায়ফা আহত হয়।

নিহত শাহনাজ পারভিন উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়া গ্রামের হেলাল মোল্লার স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শাহনাজ তার মেয়ে হুজায়ফাকে ক্লিনিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কোচ ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

স্বামী হেলাল মোল্লা জানান, দুপুর ১টার দিকে শাহনাজ মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর তার ফোন বন্ধ পেয়ে আমি ক্লিনিক এলাকায় খোঁজ নিতে যাই। তখন জানতে পারি আমার স্ত্রী আর বেঁচে নেই।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কোচটি জব্দ করার চেষ্টা চলছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম