হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে মহাসড়কে ঝড়লো দুই প্রাণ

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোলপ্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন।

অপরদিকে নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলী (৩০) নামের ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শাহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সেনগাতী এলাকার আলতাফ আকন্দের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, দুইজনের লাশ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো জানান, পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার